১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩২:৩৭ অপরাহ্ন


পিএসএল থেকে ছিটকে যাওয়ায় মর্মাহত পারভেজ ইমন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১২ ১৪:৪৮:০৪
পিএসএল থেকে ছিটকে যাওয়ায় মর্মাহত পারভেজ ইমন ছবি: সংগৃহীত


চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমন। লাহোর কালান্দার্সের হয়ে দারুণ ছন্দে থাকা এই ক্রিকেটার গত ৩ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে ফিল্ডিং করার সময় কাঁধে গুরুতর চোট পান। এমআরআই রিপোর্টে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাঁকে টুর্নামেন্টের মাঝপথেই বিদায় নিতে হচ্ছে।

প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নেমে ৩ ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছিলেন ইমন। নিজের ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় তিনি জানান, ছন্দ খুঁজে পাওয়ার মুহূর্তে এভাবে ছিটকে যাওয়ায় তিনি মর্মাহত। তবে লাহোর কালান্দার্স দলের সমর্থন ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার আশা ব্যক্ত করেছেন। এবারের পিএসএলে অংশ নেওয়া ৬ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে ইমনই সবচেয়ে বেশি সময়ের জন্য ছাড়পত্র পেয়েছিলেন।