১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০৩:৫৪:৪০ পূর্বাহ্ন


অনলাইন অফলাইন ক্লাসের সময়সূচী ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৩:২৭:৫০
অনলাইন অফলাইন ক্লাসের সময়সূচী ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ছবি: সংগৃহীত


দেশের শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে নতুন একটি সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

নতুন নির্ধারিত সূচি অনুযায়ী, সপ্তাহের ছয় কার্যদিবসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার পাঠদান কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, সপ্তাহের বাকি তিন দিন অর্থাৎ শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সশরীরে স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং আধুনিক পদ্ধতির সাথে খাপ খাইয়ে নিতেই এই রুটিন প্রণয়ন করা হয়েছে। এই সময়সূচি ঘোষণার সময় রাজধানীর বিভিন্ন নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। খুব দ্রুতই এই নির্দেশনা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।