ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। আজ রবিবার (৮ মার্চ) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন এবং তা তাৎক্ষণিকভাবে গৃহীত হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এবং ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় কর্মজীবন শুরু করেন আব্দুস সালাম ব্যাপারী।