১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৮:২৩ পূর্বাহ্ন


প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৯ ১৪:৩৬:০৯
প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা ছবি: সংগৃহীত


বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে পূর্বনির্ধারিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি বাতিল হওয়ায় আগামী ৩১ মার্চ বুয়েনস আয়ার্সের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত এই দলে অধিনায়ক লিওনেল মেসি থাকলেও চোট ও ফিটনেস জটিলতার কারণে বাদ পড়েছেন লাউতারো মার্তিনেজ ও লিসান্দ্রো মার্তিনেজের মতো গুরুত্বপূর্ণ তারকারা।

এবারের দলে স্কালোনি বেশ কিছু চমক রেখেছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার তোমাস পালাসিওস ও গ্যাব্রিয়েল রোহাস; এছাড়া ফরোয়ার্ড লাইনে সুযোগ পেয়েছেন হোসে ম্যানুয়েল লোপেজ। বিতর্কিত জিয়ানলুকা প্রেস্টিয়ান্নিকেও স্কোয়াডে রাখা হয়েছে। আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচটিকে দল গঠনের মূল পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছে আর্জেন্টিনা কোচিং স্টাফ। এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো দি পল এবং এনজো ফার্নান্দেজদের মতো নিয়মিত মুখদের নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘিরেই এখন সমর্থকদের প্রত্যাশা।