১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:১৬ অপরাহ্ন


ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৫ ১৬:১৮:৩৩
ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ছবি: সংগৃহীত


ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। রবিবার ঘোষিত এই স্কোয়াডে একমাত্র নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ২৩ বছর বয়সী গোলরক্ষক ইসহাক আকন্দ। বাংলাদেশ দল আগামী ২৬ মার্চ ভিয়েতনামে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরে বাছাইপর্বের ম্যাচ খেলবে।

প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এই সফরে বেশ কিছু পরিবর্তন এনেছেন। নিষেধাজ্ঞার কারণে দলের বাইরে থাকছেন তপু বর্মণ ও রাকিবুল হাসান। বাদ পড়েছেন ইংল্যান্ডপ্রবাসী কিউবা মিচেল ও তাজ উদ্দিন। লেস্টার সিটির হামজা চৌধুরী প্রাথমিক ক্যাম্পে না থাকলেও ২২ মার্চ ভিয়েতনামে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, মনজুরুর রহমান মানিক, ইসা ফয়সাল এবং স্ট্রাইকার সুমন রেজা। তবে অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবারও বাতিলের তালিকায় রয়েছেন।

২৮ সদস্যের এই দলে গোলরক্ষক হিসেবে মিতুল মারমা ও ইসহাক আকন্দসহ ৪ জন, রক্ষণভাগে তারিক কাজী ও বিশ্বনাথ ঘোষসহ ১০ জন, মাঝমাঠে জামাল ভূঁইয়া ও শেখ মোরছালিনসহ ৭ জন এবং আক্রমণভাগে সুমন রেজা ও মিরাজুল ইসলামসহ ৭ জন জায়গা পেয়েছেন। নির্বাচিত ফুটবলারদের আগামীকাল ঢাকার একটি হোটেলে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।