২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ০২:২৯:৫৯ অপরাহ্ন


ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-২৮ ১৩:১৫:০৯
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান I ছবি: সংগৃহীত


রাজধানীর মিরপুরে ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী; চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনমুখী ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান, কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ

      ফ্যাসিবাদ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষার মান ও প্রযুক্তিনির্ভরতার তাগিদ: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে; ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। এ সময় দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বাড়ানো সম্ভব হয়েছে—সে প্রশ্নও তোলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না। তিনি আরও উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে; এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ: বক্তব্যের এক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে এবং তিনি সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ দেন।