১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:১৪ অপরাহ্ন


জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৭:৩০:৪৭
জুলাই সংক্রান্ত চারটি অধ্যাদেশে সবাই একমত: আইনমন্ত্রী ছবি: সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির যাচাই-বাছাই সম্পন্ন করেছে সংসদীয় বিশেষ কমিটি। বুধবার (২৫ মার্চ) দ্বিতীয় দফার বৈঠক শেষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, বিশেষ করে জুলাই বিপ্লব সংশ্লিষ্ট ৪টি অধ্যাদেশের বিষয়ে কমিটির সব সদস্য ঐকমত্য পোষণ করেছেন।

যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে 'জুলাই সনদ' ও সংবিধানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। কমিটির মূল দায়িত্ব হলো কোন অধ্যাদেশগুলো স্থায়ী আইন হিসেবে থাকবে এবং কোনটি বাতিল হবে তা নির্ধারণ করা। বাকি ১৩টি অধ্যাদেশ নিয়ে আগামী ২৯ মার্চ চূড়ান্ত আলোচনা হবে, যার ভিত্তিতে সংসদে প্রতিবেদন জমা দেওয়া হবে।

গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই ১৩ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ২৯ মার্চের বৈঠকের পর চূড়ান্ত সুপারিশ প্রণয়ন করে তা জাতীয় সংসদে উত্থাপন করা হবে।