১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:১৪ অপরাহ্ন


মোটরসাইকেলচালকদের আয় বাড়াতে নতুন সাবস্ক্রিপশন মডেল আনল উবার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৭:০৮:০২
মোটরসাইকেলচালকদের আয় বাড়াতে নতুন সাবস্ক্রিপশন মডেল আনল উবার ছবি: সংগৃহীত


মোটরসাইকেল চালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ মডেল চালু করেছে উবার বাংলাদেশ। বুধবার (২৫ মার্চ, ২০২৬) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মডেলে চালকেরা ০% কমিশনে রাইড শেয়ার করতে পারবেন, অর্থাৎ উপার্জনের পুরো টাকাই তাঁদের থাকবে।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল জানান, চালকেরা এখন নিজেদের সুবিধামতো পূর্ণকালীন বা খণ্ডকালীন সময়ে কাজ করার স্বাধীনতা পাবেন। মূলত অফলাইনে চুক্তিতে ট্রিপ মারা কমিয়ে চালকদের অ্যাপে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।