১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৬:০১ অপরাহ্ন


আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার !
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-২১ ১৯:৩৫:৪৩
আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার !


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে সরকার. এই বিশেষ ঘোষণাটি চলতি বছরের ২৫ মে থেকে শুরু হয়ে আগামী বছরের ২৫ মে পর্যন্ত এক বছর সময়কালের জন্য কার্যকর থাকবে. আজ রোববার গেজেট আকারে প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি জারি করা হয়েছে.

এর আগে, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল. উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন. প্রধানমন্ত্রীর সেই ঐতিহাসিক ঘোষণার পর আজ তা সরকারিভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করলো.