১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:০৮ অপরাহ্ন


সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৬ ১৮:৩২:১২
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ


সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় দলটির চেয়ারম্যান তারেক রহমান এ শোক জানান।

শোকবার্তায় তিনি বলেন, বেগম জেবুন্নেছার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শিক্ষকতা পেশায় নিষ্ঠাবান এই নারী তার মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তুলেছেন, যারা বর্তমানে সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।

তিনি আরও উল্লেখ করেন, একজন আদর্শ মা হিসেবে বেগম জেবুন্নেছা তার সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলেছেন। মরহুমা একজন মহীয়সী নারী হিসেবে সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

শোকবার্তার শেষে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।