১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৬:৩২ অপরাহ্ন


মৃত্যুর ১৭ বছর পরও স্ট্রিমিং চার্টে শীর্ষে মাইকেল জ্যাকসন
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৫ ২০:১২:৩৪
মৃত্যুর ১৭ বছর পরও স্ট্রিমিং চার্টে শীর্ষে মাইকেল জ্যাকসন


প্রয়াত পপ কিং মাইকেল জ্যাকসন মৃত্যুর ১৭ বছর পর আবারও বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পীর অবস্থান দখল করেছেন। সাম্প্রতিক গ্লোবাল ডিজিটাল র‍্যাঙ্কিং অনুযায়ী বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে তার গান শোনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় তিনি প্রথম স্থানে উঠে এসেছেন।

এই তালিকায় তিনি বিটিএস, টেইলর সুইফট ও জাস্টিন বিবারের মতো সমসাময়িক জনপ্রিয় শিল্পীদের পেছনে ফেলেছেন।

জানা যায়, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার বায়োপিক ‘মাইকেল’ সিনেমার প্রভাবেই তার পুরোনো গানগুলো নতুন করে জনপ্রিয়তা পায়। ‘বিলি জিন’, ‘বিট ইট’, ‘থ্রিলার’ এবং ‘ব্যাড’-এর মতো কালজয়ী গানগুলো আবারও স্ট্রিমিং চার্টে জায়গা করে নেয় এবং ব্যাপকভাবে শোনা হচ্ছে।

কোর্ব গ্লোবাল ডিজিটাল শিল্পী র‍্যাঙ্কিং অনুযায়ী স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, আইটিউনস, শ্যাজাম ও ডিজারসহ বিভিন্ন প্ল্যাটফর্মে স্ট্রিমিং ডেটা বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে—
প্রথম স্থান: মাইকেল জ্যাকসন
দ্বিতীয় স্থান: জাস্টিন বিবার
তৃতীয় স্থান: বিটিএস

রিপোর্ট অনুযায়ী, তিনি প্রায় সব প্ল্যাটফর্মেই শীর্ষে অবস্থান করছেন; শুধুমাত্র স্পটিফাইয়ে অল্প ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই অর্জন প্রমাণ করে মাইকেল জ্যাকসনের সংগীতের আবেদন সময় পেরিয়েও অটুট রয়েছে এবং নতুন প্রজন্মের কাছেও তা সমানভাবে জনপ্রিয়।