১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৫০:২০ অপরাহ্ন


তাপমাত্রা বাড়তে পারে শুক্রবার থেকে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৯ ১৩:৪২:৪৫
তাপমাত্রা বাড়তে পারে শুক্রবার থেকে ছবি: সংগৃহীত


আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সারা দেশে তাপপ্রবাহের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই স্বস্তি সাময়িক; আগামীকাল শুক্রবার থেকেই তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে।

আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ১০ এপ্রিল থেকে দেশের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হালকা বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে গরমের তীব্রতা বাড়বে। মূলত আগামীকাল থেকেই দেশজুড়ে আবহাওয়ার মেজাজ উত্তপ্ত হতে শুরু করবে।