১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:০৩:১৮ অপরাহ্ন


সারা দেশে রেল যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৫:৫৫:৩৪
সারা দেশে রেল যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


সারাদেশে আধুনিক ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের সম্প্রসারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট সফরে এসে সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, কেবল সড়ক বড় করলেই সমস্যার সমাধান হবে না, কারণ তাতে গাড়ির সংখ্যা ও ট্রাফিক জ্যাম দুটোই বাড়বে। তাই যাতায়াত ও ব্যবসায়িক খরচ কমিয়ে আনতে আমরা রেল যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই। এরই অংশ হিসেবে ঢাকা-সিলেট রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বিশ্বাস করেন, রেলপথ উন্নত হলে সাধারণ মানুষের ভোগান্তি কমার পাশাপাশি পণ্য পরিবহনে গতি আসবে।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গৌছসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দিনভর ব্যস্ত এই সফরে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বর্তমানে সিলেট জেলা স্টেডিয়ামের পথে রয়েছেন। সেখানে তিনি 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬' এর উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে একটি দলীয় সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর।