১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:০১:৪৩ অপরাহ্ন


সয়াবিন তেলের দাম বাড়ল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৯ ১৬:৪১:১৭
সয়াবিন তেলের দাম বাড়ল ছবি: সংগৃহীত


দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এই নতুন দাম নির্ধারণের কথা জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু বোতলজাত তেলই নয়, খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৫ টাকার পরিবর্তে ১৭৯ টাকা করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক বাজারে ভোজ্যতেলের দাম ও সরবরাহের ওপর ভিত্তি করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে যাতে নতুন এই দরের বাইরে কেউ অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে। খুব শীঘ্রই নতুন এই মূল্য কার্যকর হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।