১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:২৩ অপরাহ্ন


বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৭ ১৩:১৬:১৬
বাবার কাটা খাল পুনঃখনন করলেন তারেক রহমান ছবি: সংগৃহীত


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা ঐতিহাসিক উলশী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার দুপুর ১২টার দিকে যশোরের শার্শা উপজেলায় ফলক উন্মোচনের পর নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এই কার্যক্রমের সূচনা করেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের তিনটি স্থানে সশরীরে মাটি কেটে উন্নয়নকাজে অংশ নেওয়ার নজির গড়লেন।

উদ্বোধনী ফলকে প্রধানমন্ত্রীর নাম ও তারিখের পাশাপাশি খালের ঐতিহাসিক পরিচয় ‘জিয়া খাল’ উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত ও মীর শাহে আলমসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান। দীর্ঘ সময় পর খালটির নাব্যতা ফেরাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে এই পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।