১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:১৩:৫২ অপরাহ্ন


সোমবার 'ক্রীড়া কার্ড' ও 'ক্রীড়া ভাতা' কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৫:০০:৫০
সোমবার 'ক্রীড়া কার্ড' ও 'ক্রীড়া ভাতা' কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আগামী সোমবার 'ক্রীড়া কার্ড' ও 'ক্রীড়া ভাতা' কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ৫০০ জন প্রতিষ্ঠিত ও কৃতি ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনা হচ্ছে।

শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী জানান, যারা দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, তাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই বেতন কাঠামো ও সম্মানসূচক ক্রীড়া কার্ড চালু করা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ীরা এই বিশেষ ভাতার অগ্রাধিকার পাবেন।

মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক আরও জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে দেশের ৪৯৫টি উপজেলায় নতুন ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে। এছাড়া ঢাকার অভ্যন্তরে বেদখল হওয়া খেলার মাঠগুলো উদ্ধারে মন্ত্রণালয় বিশেষ অভিযান ও পুনরুদ্ধারের পরিকল্পনা হাতে নিয়েছে।