১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৪৫:৫২ অপরাহ্ন


যা লেখা ছিল পূর্ণিমা দেওয়া তারেক রহমানের চিঠিতে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৫:১৯:০৮
যা লেখা ছিল পূর্ণিমা দেওয়া তারেক রহমানের চিঠিতে ছবি: সংগৃহীত


জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা দীর্ঘ সময় পর অভিনয়ে অনিয়মিত হলেও সম্প্রতি এক স্মৃতিচারণ করে আলোচনায় এসেছেন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পাওয়া একটি চিঠির কথা উল্লেখ করেছেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিতব্য একটি পডকাস্ট অনুষ্ঠানে পূর্ণিমা জানান, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘মনের মাঝে তুমি’ দেখার পর তারেক রহমান মুগ্ধ হয়ে তাকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। তৎকালীন ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ছবিটি দেখেছিলেন তিনি।

পূর্ণিমা বলেন, "বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে ছবির সকল অভিনয়শিল্পীর প্রশংসা করেছিলেন এবং এ ধরনের মানসম্মত সিনেমা নিয়মিত নির্মাণের আহ্বান জানিয়েছিলেন।" তখনকার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকায় পূর্ণিমার মা পরিচিত সাংবাদিকদের সেই চিঠিটি দেখিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই উদারতা পুরো চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনুপ্রেরণা জুগিয়েছিল বলে জানান এই নায়িকা।