১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৩:২৭ অপরাহ্ন


যে কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২২ ১৫:১০:১২
যে কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে ইরানের কঠোর অবস্থানের কারণে আটকা পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেওয়া জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের কাছে অবস্থান করলেও ইরানি নৌবাহিনী ও বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি না পাওয়ায় প্রণালিটি অতিক্রম করতে পারছে না। একই কারণে একটি বিদেশি তেলবাহী জাহাজও বাংলাদেশে আসতে পারেনি।

জাহাজটির নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বর্তমানে জোরদার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে তুরস্কে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর কাছে জাহাজটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ চলছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক কিছু অবস্থান হয়তো ইরানের অসন্তোষের কারণ হয়ে থাকতে পারে। তবে সাবেক কূটনীতিকরা একে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে একটি কৌশলগত জটিলতা হিসেবে দেখছেন। ঢাকা আশা করছে, আলোচনার মাধ্যমে দ্রুতই এই জট কেটে যাবে এবং ‘বাংলার জয়যাত্রা’ তার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে।