১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:৪৫:০১ পূর্বাহ্ন


সেনেগাল গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৮ ১৯:০৭:৩৯
সেনেগাল গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক ডাকার ফোরামে অংশ নিতে সেনেগালের রাজধানী ডাকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি সেনেগালের উদ্দেশ্যে রওনা দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে। আগামী ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য শান্তি ও নিরাপত্তাবিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর আয়োজিত এই উচ্চপর্যায়ের ফোরামে বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও কূটনীতিকরা অংশ নেবেন। সেখানে প্রতিমন্ত্রী বাংলাদেশের অবস্থান ও আন্তর্জাতিক নিরাপত্তায় দেশের অবদানের বিষয়টি তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। সফরসূচি অনুযায়ী, ডাকার ফোরামের কর্মসূচি শেষে আগামী ২৪ এপ্রিল শামা ওবায়েদ ইসলামের দেশে ফেরার কথা রয়েছে। এই সফরের মাধ্যমে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।