১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৪:১৭ অপরাহ্ন


তেল রপ্তানি বন্ধ থাকলে ইরান কতদিন টিকতে পারবে ?
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৬ ১৫:৪৭:১৩
তেল রপ্তানি বন্ধ থাকলে ইরান কতদিন টিকতে পারবে ? ছবি: সংগৃহীত


বৈশ্বিক উত্তেজনা ও মার্কিন অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেলেও ইরান তার বিশাল সংরক্ষণ ক্ষমতার কল্যাণে অন্তত দুই মাস স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে পারবে।

বর্তমানে ইরান প্রতিদিন প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করে, যার বড় অংশই যায় চীনে। আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান ‘এনার্জি অ্যাসপেক্টস’-এর মতে, ইরানের স্থলভিত্তিক মজুত সক্ষমতা সীমিত হলেও সামগ্রিক সক্ষমতা প্রায় ১২ কোটি ২০ লাখ ব্যারেল পর্যন্ত হতে পারে। এই বিপুল মজুত সুবিধা ব্যবহার করে দেশটি রপ্তানি ছাড়াই প্রায় ৬০ দিন উৎপাদন সচল রাখতে সক্ষম।

তবে বাজার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই অবরোধ দীর্ঘমেয়াদী হলে এবং মে মাস পর্যন্ত গড়ালে ইরান উৎপাদন কমাতে বাধ্য হবে। সে ক্ষেত্রে বিশ্ববাজারে দৈনিক ১ কোটি ২০ লাখ ব্যারেলেরও বেশি তেলের সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে, যা জ্বালানির দামকে আরও আকাশচুম্বী করে তুলবে। ওদিকে চলতি এপ্রিলে বড় কোনো প্রভাব না পড়লেও আগামী মাসগুলোতে বিশ্ব তেলের বাজারে বড় সংকটের পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা।