১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৫১:২১ অপরাহ্ন


৮ দিনে ২ কোটি টাকার ব্যাবসা বনলতা এক্সপ্রেসের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৫:১৬:১৪
৮ দিনে ২ কোটি টাকার ব্যাবসা বনলতা এক্সপ্রেসের ছবি: সংগৃহীত


ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে থাকা তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে। তুলনামূলক কম শো নিয়েও মুক্তির মাত্র আট দিনেই সিনেমাটি ২ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার ও কে-স্ক্রিন মিলিয়ে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা, যা নিশ্চিত করেছেন স্বয়ং নির্মাতা।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমাটি একটি ট্রেনযাত্রার গল্প নিয়ে নির্মিত। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনের মতো একঝাঁক তারকা। দর্শকের অভাবনীয় সাড়া সম্পর্কে তানিম নূর বলেন, “পরিবার ও বন্ধুদের নিয়ে দর্শকরা যেভাবে দল বেঁধে সিনেমাটি দেখতে আসছেন, তা আমাদের জন্য বড় আনন্দের।”

বর্তমানে সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২১টি শোসহ অন্যান্য মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। তবে চাহিদা অনুযায়ী টিকিটের সংকট নিয়ে অনেক দর্শক ক্ষোভ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে নির্মাতা জানান, শো বাড়ানো বা কমানোর বিষয়টি সম্পূর্ণ হল মালিকদের ওপর নির্ভর করে, যা একজন পরিচালক হিসেবে তার হাতে নেই। ট্রেনের ভেতরে যাত্রীদের জীবনের বিচিত্র দিক ফুটে ওঠা এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসেও দর্শক টানতে সক্ষম হচ্ছে।