১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৩:৩৪ অপরাহ্ন


নেট দুনিয়ায় ঝড় তুলেছেন পরীমনি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৭:০৩:৪৭
নেট দুনিয়ায় ঝড় তুলেছেন পরীমনি ছবি: সংগৃহীত


দীর্ঘ বিরতির পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে আবারও নেট দুনিয়ায় ঝড় তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সুইমিংপুলে সাঁতারের পোশাক পরা ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করার মাত্র ১৪ ঘণ্টার মধ্যে সেটি প্রায় ১৩ লাখ মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটি নিয়ে ভক্তদের প্রশংসা ও সমালোচনার মিশ্র প্রতিক্রিয়ার মুখে নেতিবাচক মন্তব্যকারীদের কড়া জবাব দিতেও পিছপা হননি এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনের নানা ঝাপটা সামলে বর্তমানে ক্যারিয়ারে দারুণ ছন্দে রয়েছেন পরীমনি। সম্প্রতি কলকাতায় ‘ফেলুবক্সী’ সিনেমার কাজ শেষ করার পর এখন তিনি ব্যস্ত আছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে লীসা গাজীর পরিচালিত ‘শাস্তি’ সিনেমার শুটিং নিয়ে। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শক্তিশালী অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটিও এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। ওটিটি ও বড় পর্দা—উভয় মাধ্যমেই নতুন সব কাজ নিয়ে পরীমনি এখন সরব উপস্থিতির জানান দিচ্ছেন।