১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৫০:০৮ অপরাহ্ন


যে কারণে থমকে গেল যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৭:৪১:৫৫
যে কারণে থমকে গেল যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ ছবি: সংগৃহীত


পাকিস্তানের ইসলামাবাদে প্রায় ২০ ঘণ্টাব্যাপী সরাসরি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। এক দশকের বেশি সময় পর দুই দেশের এই উচ্চপর্যায়ের যোগাযোগের প্রধান বাধা হয়ে দাঁড়ায় পারমাণবিক কর্মসূচির মেয়াদ। দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিলেও তেহরান তাতে রাজি হয়নি। যদিও বিশ্লেষক ইয়ান ব্রেমার মনে করেন, শেষ পর্যন্ত সাড়ে ১২ বছরের একটি সমঝোতা হতে পারে।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাস প্রকাশ করেন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অবস্থানে অনড়। আলোচনায় প্রায় ৮০ শতাংশ অগ্রগতি হলেও নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে অচলাবস্থা তৈরি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পাকিস্তানের হস্তক্ষেপে বিরতি দেওয়া হয়। চুক্তি না হলেও উভয় পক্ষ আলোচনার দ্বার খোলা রেখেছে এবং দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতি চলছে।