১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৬:০৫ অপরাহ্ন


১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৪:০৭:৫৭
১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ছবি: সংগৃহীত


দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জেলাগুলো হলো—রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।

মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীতে কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার, খুলনায় হরে জান্নাত, মাদারীপুরে মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় আবু সাঈদ, চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমান, হবিগঞ্জে জিএম সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায়, লালমনিরহাটে মুহ. রাশেদুল হক প্রধান এবং বান্দরবানে মো. সানিউল ফেরদৌসকে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।