ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে একজন গ্রাহককে ১২ কেজির সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৭২৮ টাকায়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজির এই নতুন দর ঘোষণা করা হয়। জানানো হয়েছে, আজ সন্ধ্যা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।
রান্নার গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ৩৬ টাকা বাড়িয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা, যা এতদিন ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
এর আগে গত ২ মার্চ এলপিজির দাম সমন্বয় করা হলেও ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে এক মাসের ব্যবধানেই এবার বড় অঙ্কের মূল্যবৃদ্ধির ঘোষণা দিল কমিশন। হঠাৎ এই বিশাল দাম বৃদ্ধিতে সাধারণ গ্রাহকদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে।