১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৪:৫০ অপরাহ্ন


মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৩২ জনের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১১ ১৫:২৬:২৪
মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৩২ জনের ছবি: সংগৃহীত


সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে। শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মাসে সারা দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯৮ জন শিশু ও ৬৬ জন নারী রয়েছেন। প্রতিবেদন অনুসারে, ফেব্রুয়ারির তুলনায় মার্চে প্রাণহানি বেড়েছে ১১.২৮ শতাংশ।

দুর্ঘটনার শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ১৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতের পরিসংখ্যানে সবচেয়ে বেশি ২০৪ জনই মোটরসাইকেল আরোহী। এছাড়া রেলপথে ৪৮টি দুর্ঘটনায় ৬৭ জন এবং নৌ-পথে ১৪টি দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ বলছে, বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন ও চালকদের অদক্ষতাই এসব দুর্ঘটনার প্রধান কারণ। সংস্থাটি দুর্ঘটনা রোধে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানো এবং চালকদের নিয়মিত প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার সুপারিশ করেছে।