১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৯:৪১ অপরাহ্ন


গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৬ ১৩:৫৮:২৮
গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান I ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান ভিভিআইপি প্রটোকল ভেঙে একটি অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে পথ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া এ ঘটনায় তার মানবিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বুধবার (৬ মে) সকালে কারওয়ানবাজার প্রান্তে বাংলাদেশ সচিবালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার কিছু আগে বনানী এলাকা থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে বহরের পেছনে অতিক্রমের চেষ্টা করছিল।

পরিস্থিতি লক্ষ্য করে প্রধানমন্ত্রী দ্রুত নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে অগ্রাধিকার দিয়ে পথ করে দেওয়ার নির্দেশ দেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বহর সরিয়ে অ্যাম্বুলেন্সটির চলাচলের ব্যবস্থা করেন।

সাধারণত ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্যান্য যানবাহনকে অপেক্ষা করতে হয়—এমন বাস্তবতার মধ্যে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন অনেকে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুরো ঘটনাটি ছিল স্বতঃস্ফূর্ত ও মানবিক। তারা মনে করছেন, এটি সাধারণ মানুষের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ববোধ ও সহমর্মিতার একটি ইতিবাচক বার্তা বহন করে।