১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩৮:৪৮ অপরাহ্ন


ফেসবুকে ফিলিস্তিনের পক্ষে পোস্ট করায় আমেরিকার ভিসা পেলেন না 'ওয়ারফেজ' সদস্য
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ১৬:৩৬:৩১
ফেসবুকে ফিলিস্তিনের পক্ষে পোস্ট করায় আমেরিকার ভিসা পেলেন না 'ওয়ারফেজ' সদস্য ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় আমেরিকা সফরের ভিসা পাননি দেশের কিংবদন্তি ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর প্রতিষ্ঠাতা ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। ব্যান্ডের ‘৪০ ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’-এর অংশ হিসেবে আসন্ন যুক্তরাষ্ট্র সফরে দলের অন্য সদস্যরা ভিসা পেলেও কমলের আবেদন বাতিল করে দিয়েছে মার্কিন দূতাবাস।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কমল ফেসবুকে লিখেছেন, “যে দেশে আমি ‘ফ্রি প্যালেস্টাইন’ বলতে পারব না, সেখানে আমার যাওয়ার দরকার নেই। ওই দেশটা আমার জন্য অপয়া।” তিনি আরও জানান, নব্বই দশকে সেখানে পড়াশোনা করলেও বর্তমান আমেরিকার নীতি ও মানবিকতাবোধ নিয়ে তিনি সন্তুষ্ট নন। বিশ্বজয়ের চেয়ে বাংলা ভাষাভাষী মানুষের জন্য সংগীত চর্চা এবং সত্য কথা বলাকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন। উল্লেখ্য, ভিসা জটিলতায় আমেরিকা যেতে না পারলেও ব্যান্ডের সঙ্গে কানাডা সফরে থাকছেন এই একুশে পদকপ্রাপ্ত গিটারিস্ট।