১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২১:৩০ অপরাহ্ন


পাচারকৃত অর্থ ফেরত দিতে সুইজারল্যান্ডের আশ্বাস
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৬:০৪:০০
পাচারকৃত অর্থ ফেরত দিতে সুইজারল্যান্ডের আশ্বাস ছবি: সংগৃহীত


সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার (২৫ মার্চ, ২০২৬) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে পুলিশ সংস্কার, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং সন্ত্রাসবাদ দমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রকৃত সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি অতীতের রাজনৈতিক নিপীড়নের সমালোচনা করে পুলিশ বাহিনীকে জনবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও সংস্কার কার্যক্রমে কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া আলোচনায় ডিজিটাল প্রতারণা মোকাবিলা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে গুরুত্বারোপ করা হয়। মন্ত্রী পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সরাসরি সহযোগিতা কামনা করেন। একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘ইউএনওডিসি’-এর আঞ্চলিক পরিচালক ক্রিস্টিয়ান হোলজও পৃথক এক সৌজন্য সাক্ষাৎ করেন।