১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:১৭:৪৫ অপরাহ্ন


শেষ ওভারে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৮:২৩:৩৮
শেষ ওভারে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ ছবি: সংগৃহীত


টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুঁইয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার (২ মে) শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ থাকলেও শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরে লঙ্কানদের কাছে ধবলধোলাই হলো নিগার সুলতানা জ্যোতির দল।

বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা এই ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৬ উইকেটে ৮৭ রান সংগ্রহ করে। লঙ্কানদের পক্ষে উদ্বোধনী জুটিতেই আসে ৪৩ রান। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

জবাবে ৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করলেও মাঝপথে খেই হারায় টাইগ্রেসরা। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান প্রয়োজন হলেও ১ উইকেট হারিয়ে মাত্র ১০ রান তুলতে সক্ষম হয় তারা। দলের পক্ষে সোবহানা মোস্তারি সর্বোচ্চ ২১ রান করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৬ উইকেটে ৮৪ রানে থামলে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা।