১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৫৯:১৩ অপরাহ্ন


জ্বালানির দাম না বাড়ানোর কারণ ব্যাখ্যা ডা. জাহেদ উর রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৪:০০:২৮
জ্বালানির দাম না বাড়ানোর কারণ ব্যাখ্যা ডা. জাহেদ উর রহমান ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য সত্ত্বেও দেশের বাজারে এখনই তেলের দাম বাড়ছে না বলে নিশ্চিত করেছে সরকার। বুধবার (২৫ মার্চ, ২০২৬) সচিবালয়ে বর্তমান সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার বর্তমানে আন্তর্জাতিক বাজার থেকে অনেক বেশি দামে জ্বালানি তেল কিনছে। তবে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমানোর কথা চিন্তা করে এখনই দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। তিনি সতর্ক করে জানান, কাতারের গ্যাসক্ষেত্রে সাম্প্রতিক হামলায় দেশটির উৎপাদন সক্ষমতা প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশের এলএনজি পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।