১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৭:০০ অপরাহ্ন


ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৪ ১৫:৪১:৩৭
ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান ছবি: সংগৃহীত


দীর্ঘদিনের গুঞ্জন কাটিয়ে অবশেষে ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। ইএসপিএন এবং দ্য টাইমসের তথ্যমতে, ২০২৬ বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হতে জিনেদিন জিদান ও ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) মৌখিকভাবে এক সমঝোতায় পৌঁছেছে। ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করা বর্তমান কোচ দেশমের চুক্তির মেয়াদ আগামী ১১ জুন শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপ শেষেই সমাপ্ত হবে।

বর্তমানে জিদানের চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষরের আগে কেবল কোচিং স্টাফের সদস্য সংখ্যা ও দলের পরিধি নিয়ে শেষ মুহূর্তের খুঁটিনাটি আলোচনা চলছে। পাশাপাশি ফ্রান্স ফুটবল ফেডারেশন জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে স্পনসরদের কাছ থেকে কতটা বাণিজ্যিক সুবিধা পাওয়া যাবে, তা নিয়েও কাজ শুরু করেছে। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকেই তাকে জাতীয় দলের ডাগআউটে দেখার অপেক্ষা ছিল ফুটবল ভক্তদের। সবকিছু ঠিক থাকলে আসন্ন বিশ্বকাপের পরপরই ফরাসি ফুটবলে শুরু হতে যাচ্ছে ‘জিদান অধ্যায়’।