১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:২৩ অপরাহ্ন


এবার অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ আনলের তার স্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০২ ১৫:৩৬:২০
এবার অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ আনলের তার স্ত্রী ছবিঃ সংগৃহীত


ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা আফজাল সুজন। দীর্ঘদিনের সংসার জীবনের টানাপোড়েন ছাপিয়ে এবার সামনে এসেছে এই অভিনেতার বিরুদ্ধে তার স্ত্রীর আনা গুরুতর পরকীয়ার অভিযোগ। জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও বিস্ফোরক স্ট্যাটাসের মাধ্যমে এই অভিযোগ প্রকাশ্যে আনেন আফজালের স্ত্রী নিশি দেওয়ান।

নিশির দাবি, দীর্ঘ দিন ধরে অভিনেতা অন্য এক নারীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত রয়েছেন। তিনি অভিযোগ করেন, বারবার বাধা দেওয়া সত্ত্বেও আফজাল সুজন তার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি, বরং বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পারিবারিক অশান্তি আরও চরম আকার ধারণ করে। স্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, ঘরোয়াভাবে বিষয়টি মিমাংসা করার চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি জনসমক্ষে এই সত্য তুলে ধরতে বাধ্য হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই পোস্টে অভিনেতার নিশি আরও অভিযোগ করেন যে, পরকীয়ার কারণে আফজাল সুজন তার প্রতি ও পরিবারের প্রতি চরম অবহেলা প্রদর্শন করছেন। তিনি কিছু স্ক্রিনশট ও কল রেকর্ডের কথা উল্লেখ করে দাবি করেছেন যে, তার কাছে পরকীয়ার অকাট্য প্রমাণ রয়েছে।

এই বিষয়ে অভিনেতা আফজাল সুজনের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রাথমিকভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পরে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, এটি তাদের একান্তই ব্যক্তিগত বিষয় এবং পারিবারিকভাবেই এর সমাধান করা উচিত। তিনি আরও দাবি করেন যে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একাংশ ভিত্তিহীন এবং তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এগুলো ছড়ানো হচ্ছে।

এখন পর্যন্ত বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়ায়নি। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, দ্রুত এই সংকটের সমাধান না হলে তা জাহের আলভীর মতো এই অভিনেতার ক্যারিয়ারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।