১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩২:৩১ অপরাহ্ন


প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে প্রথমবার উড়ল জাতীয় পতাকা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৬ ১২:৫০:৫৭
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে প্রথমবার উড়ল জাতীয় পতাকা ছবি: সংগৃহীত


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমানের রাষ্ট্রীয় গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় কর্মসূচিগুলোতে অংশগ্রহণের সময় তাঁর গাড়িতে এই পতাকা শোভা পেতে দেখা যায়।

ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। যাওয়ার সময় এবং শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে প্রধানমন্ত্রীর গাড়ির স্ট্যান্ডে সগৌরবে উড়ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর গাড়িতে জাতীয় পতাকার প্রথম আনুষ্ঠানিক সংযোজন।

সাভার থেকে ফিরে প্রধানমন্ত্রী সরাসরি যোগ দেন ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড- ২০২৬’ অনুষ্ঠানে। সেখানেও তিনি জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী, স্বাধীনতা দিবসের মতো বিশেষ গুরুত্বপূর্ণ দিনে প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকার এই উপস্থিতি তাঁর সরকার প্রধানের দাপ্তরিক মর্যাদার প্রতীক হিসেবে প্রতিভাত হয়েছে।