১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৫:৩৬ অপরাহ্ন


বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’ দিয়ে বাজিমাত আরিফিন শুভর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১৫:১৪:৪২
বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’ দিয়ে বাজিমাত আরিফিন শুভর ছবি: সংগৃহীত


বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাজিমাত করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রশংসায় ভাসছেন তিনি। সিরিজটির নানা সীমাবদ্ধতা থাকলেও শুভর ‘জিমি’ চরিত্রটিই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

হলিউড রিপোর্টার (ইন্ডিয়া) শুভকে সিরিজের ‘সবচেয়ে কার্যকর দিক’ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে, টাইমস অব ইন্ডিয়া ও নিউজবাইটস-এর মতে, শুভর শক্তিশালী পারফরম্যান্সই দর্শকদের সিরিজটির সাথে ধরে রাখতে সক্ষম হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম স্ক্রল তাকে এই চরিত্রের জন্য ‘স্মার্ট চয়েস’ বলে উল্লেখ করেছে, যেখানে তার পরিশীলিত ও স্বচ্ছন্দ উপস্থিতির প্রশংসা করা হয়েছে।

এছাড়া লেটেস্টলি শুভকে ‘স্ট্যান্ডআউট লিড পারফরমার’ এবং আমার উজালা তাকে একজন আত্মবিশ্বাসী অভিনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। টিভি৯ বাংলার মতে, জিমি রায়ের এই চরিত্রে শুভকে ভক্তরা দীর্ঘদিন মনে রাখবেন। একের পর এক ইতিবাচক এই পর্যালোচনা ইঙ্গিত দিচ্ছে যে, আরিফিন শুভ নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করছেন।