০৪ নভেম্বর ২০২৬, বুধবার, ০৩:০৭:৩৫ অপরাহ্ন


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-০৪ ১৪:২০:৪১
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত


সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন; উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা

       ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে একটি বিশেষ স্মারক ডাকটিকিট আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত নিজ দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঐতিহাসিক এই দিনটির তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি শৈল্পিক স্মারক ডাকটিকিট এবং একটি বিশেষ উদ্বোধনী খাম (First Day Cover) উন্মোচন করেন। এই স্মারক ডাকটিকিটের মাধ্যমে জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করা হলো।

ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা ও মন্ত্রী উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান, ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।