১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৭:১৬ অপরাহ্ন


অপ্রতীম হত্যাকাণ্ডে সন্দেহভাজন যুবক আটক
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১৯ ১৭:০০:১৫
অপ্রতীম হত্যাকাণ্ডে সন্দেহভাজন যুবক আটক ইশিয়াত শাহরিয়ার অপ্রতীম I ছবি: সংগৃহীত


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এর আগে শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। পরিবারের দাবি, আইফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানিয়েছেন, মোবাইল ফোনের জন্য হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।