১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:১২:২২ পূর্বাহ্ন


সৌদি প্রবাসীদের কঠোর সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের!
আন্তর্জাতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-০৭ ১৭:৫৩:৫৮
সৌদি প্রবাসীদের কঠোর সতর্কবার্তা বাংলাদেশ দূতাবাসের! রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস । ছবি: সংগৃহীত


সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধসংক্রান্ত যেকোনো অভিযোগের ক্ষেত্রে স্থানীয় আইন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে কোনো ধরনের অভিযোগ বা সন্দেহের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটকে রাখা কিংবা শারীরিক নির্যাতন করা থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করেছে দূতাবাস। গতকাল সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা ও নির্দেশনা জারি করা হয়।

জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কোনো ব্যক্তি কোনো অপরাধে জড়িত বলে অভিযোগ থাকলে কিংবা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে প্রবাসীরা যেন কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেন। এই ধরনের পরিস্থিতিতে বিষয়টি দ্রুত স্থানীয় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে সৌদি আরবের জরুরি সেবার হটলাইন ৯৯৯ এবং ৯১১ নম্বরে যোগাযোগ করে authorities বা কর্তৃপক্ষের আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, অপরাধে জড়িত থাকার থাকার সন্দেহে কোনো ব্যক্তিকে নিজ উদ্যোগে আটক রাখা কিংবা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের স্থানীয় আইনে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এই কারণে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় সব ধরনের আইনকানুন মেনে চলার পাশাপাশি যেকোনো অপরাধসংক্রান্ত ঘটনায় নিজেরা কোনো পদক্ষেপ না নিয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারেস্থ হওয়ার এবং সহায়তা নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।