১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:০১:২১ পূর্বাহ্ন


জাতীয় চাঁদ দেখা কমিটি সভা বসছে বৃহস্পতিবার সন্ধ্যায়
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৮ ১৫:২৬:৫১
জাতীয় চাঁদ দেখা কমিটি সভা বসছে বৃহস্পতিবার সন্ধ্যায় ছবি: সংগৃহীত


পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আগামীকাল সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরগুলো ব্যবহার করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে।