১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:৫৯:১০ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ র‍্যাব সদস্য আহত
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০৫ ১৮:২৫:৫২
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ র‍্যাব সদস্য আহত


নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহকালে মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

র‍্যাব সূত্রে জানা যায়, মাদক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে নিয়োজিত একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালায়। এতে তিনজন র‍্যাব সদস্য আহত হন।

পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।

র‍্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনায় জড়িত মূল হোতাসহ সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে এলাকায় ব্যাপক অভিযান চালানো হচ্ছে।