১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৫৭:৫৩ অপরাহ্ন


অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৫-০২ ১৮:৫০:৫৩
অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা ছবি: সংগৃহীত


দীর্ঘ দেড় বছরের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ঢাকা ও দিল্লি পুনরায় পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যেই ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরির ভিসা ইস্যু শুরু করেছে; অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের কার্যক্রম পুরোদমে শুরু করবে বলে জানা গেছে।

২০২৪ সালের জুলাই আন্দোলন এবং পরবর্তী কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল, যার প্রভাবে বন্ধ হয়ে গিয়েছিল ভিসা সেবা। তবে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে দুই দেশের বরফ গলতে শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর এবং দুই দেশের কূটনৈতিক তৎপরতার ফলে এই অচলাবস্থা দূর হচ্ছে। ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরপরই ভারতের ভিসা সেবা পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ যাত্রী ও পর্যটকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।