১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৬:৪৭:১৮ অপরাহ্ন


বিরোধী দলকে গভর্নরের পারফরমেন্স দেখার আহ্বান অর্থমন্ত্রীর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-৩০ ১৭:২৩:১৩
বিরোধী দলকে গভর্নরের পারফরমেন্স দেখার আহ্বান অর্থমন্ত্রীর ছবি: সংগৃহীত


বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গভর্নরের যোগ্যতা ও কর্মদক্ষতা বিচার করার জন্য আরও সময় প্রয়োজন। বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল’ পাস হওয়ার সময় তিনি এ কথা বলেন।

বিরোধী দলীয় নেতার অভিযোগের জবাবে অর্থমন্ত্রী বলেন, গভর্নর কোনো নির্দিষ্ট দলের ব্যক্তি নন, তবে তিনি কোনো দলের সমর্থক হতেই পারেন। তার পারফরম্যান্স দেখেই মন্তব্য করা উচিত। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন যে ভবিষ্যতে আর্থিক ও ব্যাংকিং খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।

বয়সসীমা বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে আমির খসরু বলেন, দেশের গড় আয়ু এখন ৫৭ থেকে ৭২ বছরে উন্নীত হয়েছে। অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের অর্থনীতির মূলধারায় কাজে লাগাতেই আইনের এই পরিবর্তন আনা হয়েছে। পেশাদারিত্বের মাধ্যমে অর্থনীতি পরিচালনার স্বার্থে ইমোশন নয়, বরং যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি। পরে বিরোধী দলের আপত্তির মুখেই বিল দুটি কণ্ঠভোটে পাস হয়।