১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:০২ অপরাহ্ন


রাহুলের মৃত্যু ইস্যুতে টালিউডে অনির্দিষ্টকালের কর্মবিরতি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৬ ১৩:৪৫:১৪
রাহুলের মৃত্যু ইস্যুতে টালিউডে অনির্দিষ্টকালের কর্মবিরতি ছবি: সংগৃহীত


অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে উত্তাল টালিউড। শুটিং সেটে নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে আগামী ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’। গত রোববার টেকনিশিয়ান্স স্টুডিওতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও আবির চট্টোপাধ্যায়ের মতো তারকাদের উপস্থিতিতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৯ মার্চ ওড়িশায় একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। এই ঘটনাকে কেন্দ্র করে প্রযোজনা সংস্থার গাফিলতির অভিযোগ তুলেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, যিনি ইতিমধ্যে থানায় এফআইআর দায়ের করেছেন। আর্টিস্ট ফোরামের সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায় জানান, শিল্পীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো শুটিং চলবে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তও এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে জানিয়েছেন, রাহুলের এই অকাল প্রয়াণ ইন্ডাস্ট্রির সবাইকে একজোট করে নিরাপত্তার প্রশ্নে আপসহীন লড়াইয়ের পথে নামিয়েছে।