১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৩৫:১৪ অপরাহ্ন


প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বললেন ‘স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই’
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৫ ১৮:৩৩:৩৩
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বললেন ‘স্ত্রীকে চীনে নিয়ে যেতে চাই’ ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমের এক বছরের প্রেমকে পূর্ণতা দিতে চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় ছুটে এসেছেন চেন বাও মিং (২৪) নামের এক যুবক। গত ২০ এপ্রিল বাংলাদেশে পৌঁছে কুষ্টিয়া আদালতে স্থানীয় তরুণী তাসলিমা খাতুনের (১৯) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের পশ্চিম বেহলা গ্রামের তাসলিমার সঙ্গে চীনের গাতসু প্রদেশের বাসিন্দা ও পেশায় রেস্টুরেন্ট ব্যবসায়ী চেন বাও মিংয়ের অনলাইনে পরিচয় হয়। দীর্ঘ আলাপে গড়ে ওঠা এই সম্পর্ককে দুই পরিবারই সানন্দে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে এই দম্পতি ভেড়ামারায় তাসলিমার বাড়িতেই অবস্থান করছেন এবং বিদেশি জামাইকে দেখতে উৎসুক জনতা সেখানে ভিড় জমাচ্ছেন।

তাসলিমা খাতুন এই বিয়েতে নিজের খুশির কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। অন্যদিকে, চেন বাও মিং তাসলিমার পরিবারের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করে জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে তিনি খুব শীঘ্রই স্ত্রীকে চীনে নিয়ে যেতে চান।