প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত দলীয় কার্যালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যার পর তিনি গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যার পর থেকেই প্রধানমন্ত্রী গুলশান কার্যালয়ে অবস্থান করবেন এবং সেখানে প্রয়োজনীয় সরকারি ও দাপ্তরিক কাজ সম্পাদন করবেন। প্রধানমন্ত্রীর এই উপস্থিতিকে কেন্দ্র করে গুলশান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এখন থেকে এই কার্যালয়টি তাঁর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।