১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৯:৫৩ অপরাহ্ন


বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৫ ১৭:৫৪:৫৪
বিমান বাংলাদেশের নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন ছবি: সংগৃহীত


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর রুমি এ হোসেন। শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে সাবেক চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন পদত্যাগ করার পর দীর্ঘদিন পদটি শূন্য ছিল। সেই স্থলাভিষিক্ত হলেন অভিজ্ঞ এই ব্যবসায়ী। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে বিমানের পরিচালনা পর্ষদে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, পর্যটন সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, মেজর জেনারেল মো. হাসান উজ জামান এবং ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমসহ ১২ জন সদস্য যুক্ত রয়েছেন। বিমানের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন কাইজার সোহেল আহমেদ।