১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৯:১১ অপরাহ্ন


হামের রোগী ফেরত না দিয়ে শয্যা বাড়ানোর নির্দেশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৩ ১৫:৫৬:১১
হামের রোগী ফেরত না দিয়ে শয্যা বাড়ানোর নির্দেশ ছবি: সংগৃহীত


দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকারি হাসপাতালগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। নতুন নির্দেশনা অনুযায়ী, শয্যা সংকটের অজুহাতে হাম আক্রান্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ফেরত দেওয়া বা অন্য কোথাও পাঠানো যাবে না।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়েছে, হাসপাতালে আসা হাম বা হামের উপসর্গযুক্ত রোগীদের জন্য শয্যা খালি না থাকলেও প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করে চিকিৎসা নিশ্চিত করতে হবে। তবে রোগীর অবস্থা অত্যন্ত জটিল হলে উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত 'রেফারাল চেইন' অনুসরণ করে স্থানান্তর করা যাবে।

গত ২১ এপ্রিল জারি করা এই নির্দেশনাটি আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো হয়েছে। এতে স্পষ্ট করা হয়েছে যে, কোনো হাসপাতাল যদি এই নিয়ম অমান্য করে রোগীকে ফিরিয়ে দেয়, তবে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে। মূলত হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই সরকার এই কঠোর অবস্থান নিয়েছে।