১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৫:৫৩:৩৯ অপরাহ্ন


ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের : মোদি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৩ ১৫:৪৫:০৪
ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের : মোদি ছবি: সংগৃহীত


পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীন কৃষ্ণনগরের নির্বাচনী জনসভায় ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণের কথা রয়েছে। সভা থেকে প্রধানমন্ত্রী গত ৫০ বছরের মধ্যে এই নির্বাচনকে সবথেকে কম সহিংস বলে দাবি করেন এবং সফলভাবে ভোট পরিচালনার জন্য নির্বাচন কমিশন ও সরকারি কর্মীদের ভূয়সী প্রশংসা করেন।

বক্তব্যে তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করার পাশাপাশি সম্প্রতি তার ঝাড়গ্রাম সফরে ঝালমুড়ি খাওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দেন মোদি। হাস্যরস করে তিনি বলেন, "আমি খেলাম ঝালমুড়ি, আর ঝাল লাগল তৃণমূলের।" বিজেপি জিতলে মিষ্টি ও ঝালমুড়ি বিতরণের ঘোষণাও দেন তিনি।

এদিকে, আজ সকাল ৭টা থেকে পশ্চিমবঙ্গের ১৫২টি আসনে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০১১ সাল থেকে টানা তিনবার ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের জন্য এই নির্বাচন যেমন টিকে থাকার লড়াই, তেমনই বিজেপির জন্য এটি ক্ষমতা দখলের বড় সুযোগ। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল ২১৫টি আসন পেলেও বিজেপি পেয়েছিল ৭৫টি আসন; অন্যদিকে বাম ও কংগ্রেস ছিল আসনশূন্য। আজকের ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।