১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:০৬:১৪ পূর্বাহ্ন


ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২২ ১৫:৫৭:০৬
ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম ছবি: সংগৃহীত


ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদা খানম। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে উপসচিব হিসেবে কর্মরত রয়েছেন। জননিরাপত্তা বিভাগের এই কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ফরিদা খানম বর্তমান জেলা প্রশাসকের স্থলাভিষিক্ত হবেন এবং ঢাকা জেলার প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে ঢাকার বর্তমান জেলা প্রশাসককে কোন পদে বা কোথায় বদলি করা হচ্ছে, সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।