চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে লড়তে থাকা বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারিয়েছে। দলীয় ৬৬ রানের মাথায় অধিনায়ক লিটন দাস আউট হয়ে সাজঘরে ফিরেছেন। ১৫ বলে ১টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ২১ রান করে তিনি ইশ সোধির বলে এলবিডব্লিউর শিকার হন।
বর্তমানে উইকেটে আছেন ওপেনার তানজিদ হাসান তামিম এবং নতুন ব্যাটার তৌহিদ হৃদয়। ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান। নিউজিল্যান্ডের ১৮২ রানের জবাবে বাংলাদেশের বর্তমান রান রেট ৭.৮৯, তবে জয়ের জন্য প্রতি ওভারে প্রায় ১০.৬৭ রান করে নিতে হবে। এর আগে ওপেনার সাইফ হাসান ১৭ রান করে আউট হয়েছিলেন। তিন ম্যাচ সিরিজের এই প্রথম টি-টোয়েন্টিতে এখন বড় জুটির খোঁজে আছে টাইগাররা।